বাঘাইছড়িতে আয়নামতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মত ২ শতাধিক শীতার্ত ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে কম্বল বিতরন করেছে আয়নামতি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন। ৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কম্বল বিতরন করেন আয়নামতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেরিষ্টার সামিউল হাশিম জীবন, তিনি ঢাকা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করার পাশাপাশি সামাজিক সেবামূলক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। কম্বল বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন




