slider

বাঘাইছড়িতে আওয়ামীলীগের ইফতার বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার চৌমুহনী বাজার ও উপজেলা সদর মসজিদ মার্কেটের ভ্রাম্যান ব্যাবসায়ী ও ছিন্নমূল মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা। এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ স্থানীয় আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হতদরিদ্র দুঃস্থ পরিবারের জন্য এমন মহতী উদ্যোগ নেয়ায় উপজেলা আওয়ামীলীগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button