
বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়িতে উগলছড়ি ফুটবল একাদশের উদ্যোগে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
মাঠে মুখোমুখি হয় পানছড়ি ফুটবল একাডেমি ক্লাব বনাম উগলছড়ি কিংস একাদশ। খেলাটি ছিলো উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয়। দুই দলের খেলোয়াড়রা প্রাণবন্ত খেলা উপহার দিলেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষিত হয়। পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষ উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে।
আয়োজিত প্রীতি ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার নাছির রিয়াজ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
ফুটবল ম্যাচ শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ক্রীড়া কার্যক্রম তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।



