slider

বাগেরহাটের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,শ্রেষ্ঠ এসএমসি ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ নির্বাচিত

সূর্য্য চক্রবর্তী, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছে একই উপজেলার ভাইস চেয়ারম্যান ও কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিকদার ফিরোজ আহমেদ।
বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মুঃ শাহ এর স্বাক্ষরিত প্যাডে ২০২২ সালে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, ব্যাক্তি,প্রতিষ্ঠান, কর্মকর্তা কর্মচারীগনের নামের তালিকা প্রকাশ করেছে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এতে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ এসএমসি নিবার্চিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, সহ-সভাপতি দিদার জাহিদুল ইসলাম বুলু, উজ্জ্বল কুমার দাস, সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী, যুগ্মসাধারন সম্পাদক সিকদার সাইদুল ইসলাম।
এছারা অভিনন্দন জানিয়েছে মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি তুহিন মাহামুদ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম সজিব, উজ্বল হাওলাদার, কোষাদ্যক্ষ তুহিন খান, প্রচার সম্পাদক কাইয়ুম হাওলাদার, সদস্য মোঃ সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম তারেক, রাকিবুল হাসান, এস এম হুমায়ুন, মারুফ হোসেন,শেখ শিমুল প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button