বাগান কুমার চাকমা পরিবারের অবস্থা খুবই শোচনীয়

কৃষ্না এম চাকমা, লক্ষীছড়ি : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম এলাকা মধ্যপাড়া গ্রামে ছোট ছোট তিনজন ছেলেমেয়ে আর রোগাক্রান্ত স্ত্রীকে নিয়ে বাগান কুমার চাকমা একটি ছোট্ট ঝরা জীর্ণ ঘরে তাদের বসবাস,তার স্ত্রী বিভিন্ন রোগের কারণে প্রায় অসুস্থ হয়ে পড়েন,ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তাদের,ঘরে একটু ভালোভাবে থাকার মতো পরিবেশ নেই,বৃষ্টি হলে দৌড়ে গিয়ে আশ্রয় নিতে হয় অন্যের ঘরে,একটু বৃষ্টি হলে ঘরে বসে থাকার মতো সুযোগ তাদের থাকে না,ঘরের ভিতরে পানি পড়ে সব ভিজে যায়, বর্তমানে যে জরাজীর্ণ ঘরে তারা থাকেন সেই জায়গাটিও অন্য জনের, দিন মজুরি করে কোনরকম খেয়ে না খেয়ে কঠিন অবস্থায় জীবনযাপন করে যাচ্ছেন, বাগান কুমার চাকমার পরিবারকে একটু ভালোভাবে রাখার জন্য প্রয়োজন ঢেউটিন আর ছোট্ট একটি ঘর নির্মাণ করার জন্য কিছু অর্থ সহযোগিতা দেয়া প্রয়োজন মনে করি,অন্তত বৃষ্টি দিনে রাতের আধার বা দিনে অন্যের আশ্রয় নিতে হবে না,বৃষ্টির দিন ঘনিয়ে আসছে এখন তাদের প্রতিটা দিন কাটছে দুশ্চিন্তায়, অভাব অনটন তো তাদের পিছনে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, খুবই কঠিনভাবে মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন, সামর্থ্য না থাকলে কিচ্ছু করার থাকেনা,আসুন অন্তত বাগান কুমার চাকমা পরিবারকে একটু ভালোভাবে রাখার জন্য তাদের পাশে দাঁড়ায়,
যোগাযোগ নাম্বার 01738913472




