slider

বাগাতিপাড়ায় বি.এন.পির বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি: জ্বালানি-ভোজ্য তেল, বিদ্যুৎ-গ্যাস, সার-ওষুধ, চাল-ডালসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বি.এন.পি ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতেই বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে লাঠি হাতে নিয়ে প্রশাসনের উপস্থিতিতে সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে স্থানীয় এমপি সমর্থকরা, পরে প্রশাসন পরিস্থিতি শান্ত করলে বিএনপির নেতারা উপজেলার পৌর ভবনসংলগ্ন পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা ও লক্ষণহাটী স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমাবেশের নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মানবাধীকার বিষয়ক সদস্য এড. ফারজানা শারমীন পুতুল। উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, লালপুর বিএনপি’র আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু। গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম ও সদস্য সচিব জিল্লুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button