slider
বাগাতিপাড়ায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক শিশু নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎ®পৃষ্ট হয়ে আদিল হোসেন আলেপ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়। আজ ৫ আগস্ট শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার যোগীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত আলেপ আজ সকাল সাড়ে সাতটার দিকে তাদের বারান্দায় খেলাধুলা করছিল। এ সময় তার চাচা আতাউর রহমান ভ্যান গাড়ির ব্যাটারিতে চার্জ দিচ্ছিল। চার্জ দেয়ার সময় শিশু আলেপ ওই তার ¯পর্শ করলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




