slider

বাগাতিপাড়ায় ডোবার পাড়ে প্রস্রাব করতে বসে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে হোসেন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেন আলী উপজেলার কালিকাপুর দহপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে বাড়ির পাশে ডোবার পাড়ে প্রস্রাব করতে বসলে সেখানে বিষধর সাপ কামড় দেয়। প্রথমে ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button