slider

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানদের বৈঠক

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার জামনগর শাখার উদ্যোগে বৈঠকের প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নাটোর এরিয়া ম্যানেজার বিপুল কুমার শর্মা। অন্যান্যের মধ্যে শাখা ব্যবস্থাপক মতিউর রহমান, সেকেন্ড ম্যানেজার গৌতম কুমার পাল, গ্রাহকদের মধ্যে রওশন আরা, মতিজান বেগম ও হাওয়া বেগম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা, দারিদ্র বিমোচন ও সমাজের নিম্ন আয়ের মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী করা যায় সে সসব বিষয়ে আলোচনা করেন। গ্রাহকরা মাত্র ১ টাকা থেকে সঞ্চয় শুরু করে ঋণ নিয়েও কিভাবে সফল হয়েছেন তার পেছনের গল্প তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button