slider
বাগাতিপাড়ায় গৃহহীনদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি থেকে ৫০টি ঘরের জমির দলিল ও চাবী তুলে দেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। এসময় ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ও উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে গণভবন থেকে অনলাইনে সারাদেশের অনুষ্ঠানের যোগ দেন। এসময় সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।



