slider

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখের মৃত্যুতে এমপির শোক প্রকাশ

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দী শেখ আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের মৃত জেহের আলী শেখের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাওয়ার্দী শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button