slider

বাগমারায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে হাটখুজিপুর যুবসংঘের উদ্যোগে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় যে দুটি অংশ গ্রহন করেন তারা হলেন বাগমারা উপজেলা দল ও তানোর উপজেলা দল। সভাপতি মাস্টার রফিকুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফির পৃষ্ঠপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, মাস্টার মুন্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাহফুজির রহমান এমাজন, শুম্ভুনাথ, আওরঙ্গজেব বাবু, মামনুর রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন বাবর আলী, শাহিন আলম, আবুল হোসেন, আব্দুল আজিজ, মুনতাজুর রহমান, শরিফুল ইসলাম, মামনুর রশিদ, ফিরোজ হোসেন, সেলিম রেজা, মিজানুর রহমান প্রমূখ। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম মীর, এবং ধারা বিবরনীতে ছিলেন প্রভাষক আমজাদ হোসেন, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম। খেলায় বাগমার উপজেলা দল ৩টি গোল দিয়ে ১ম পুরুষ্কার এবং ২টি গোল দিয়ে ২য় পুরুষ্কার জয়লাভ করেন তানোর উপজেলা দল। খেলায় ম্যানঅফদা ম্যাচ নির্বাচিত হয়েছেন আব্দুল বাসির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button