slider

বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ মামলার পলাতক আসামি মনিরুল ইসলাম নয়নকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার(৭ অক্টোবর) রাতে ঢাকার আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
র‌্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বরে বাগাতিপাড়া উপজেলার এলাকায় বাক-প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়। সেই মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল ঢাকার আরামবাগ এলাকা থেকে শুক্রবার রাত ৮টার দিকে পলাতক আসামী মনিরুলকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ভিকটিম বাক-প্রতিবন্ধী এবং মনিরুল ইসলাম নয়ন প্রতিবেশী। মনিরুল ইসলামের স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে মনিরুলের স্ত্রী ভিকটিমকে দিয়ে তাদের গৃহস্থলীর কাজকর্ম করাত। সেই সুযোগে মনিরুল ইসলাম ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। স্ত্রী বিষয়টি দেখলে মনিরুলের সাথে স্ত্রীর কলহের সৃষ্টি হয়। পরে গত ১২ সেপ্টেম্বর মনিরুলের স্ত্রী বিষয়টি প্রকাশ করলে স্থনীয় লোকজন সহ ভিকটিমের বাবা তা জানতে পারে।বিষয়টি প্রকাশ করার জন্য আসামী তার স্ত্রীকে মারধর করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত মনিরুলকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button