রাজনীতিশিরোনাম

বাকিগুলো ধরতে গেলে যুবলীগ থাকবে না: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার কি শুদ্ধ অভিযান সফল করতে পারবে? যুবলীগের একটা দুইটা ধরছে বাকিগুলো যদি ধরতে চায় তাহলে যুবলীগ থাকবে না।
শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেখবেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন কোনো না কোনো বিষয়ের সাথে জড়িত আছে। গত ১০ বছরে লুটপাটের মহোৎসব সৃষ্টি করেছে এ সরকার। মানুষ ভেতরে ভেতরে ক্ষেপে গেছে, কিন্তু কিছু বলতে পারে না। তারপরও বলে। কোথাও আড্ডা দিলে বলে, আর ফেসবুকে তো ছড়াছড়ি। এগুলো বাস্তবায়িত হলে এতদিনে এই সরকার তো থাকতই না, দেশে আওয়ামী লীগ বলতে কোনো কিছু থাকত না।
তিনি বলেন, এই অবস্থা দেখে হঠাৎ করে শেখ হাসিনার মনে হলো একটি শুদ্ধ অভিযান করা দরকার। এটা কি কোনো শুদ্ধি অভিযান? ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে বললেন, তোমরা পদত্যাগ করো। এটা কি কোনো পানিশমেন্ট (শাস্তি)। এটা মানুষের চোখে ধুলা দেয়ার একটা ব্যবস্থা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ইউনিট ছাত্রলীগের সভাপতি এক কোটি টাকার ওপরে পেয়েছে। এটার কোনো মামলা হয়নি। ভাইস-চ্যান্সেলর কত টাকা পেয়েছে এটার ওপরে কোনো তদন্ত হয়নি, মামলা হয়নি। বেগম জিয়া কত টাকা লুট করেছেন, তাদের ভাষায় আওয়ামী লীগ ভাষায় দুই কোটি টাকা যে টাকা ব্যাংকে রাখা হয়েছে তা এখন ৮ কোটির ওপরে হয়েছে। যে টাকা বেগম খালেদা জিয়া মেরে দিয়েছেন তার প্রমাণ করতে পারেনি। সেই মামলার সাজা দেয়া হয়েছে ১৭ বছর। তাহলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কত বছর সাজা হওয়া উচিত?
তিনি বলেন, দেশের একজন মানুষ কি বলবে বেগম জিয়া দুর্নীতি করেছেন? তার নামে মামলা হয়েছে একজন ব্যক্তির প্রতিহিংসার কারণে। কাজেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, লড়াই করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button