slider
বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মো মামুন মোল্যা,কালিয়া : দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে নড়াইল জেলার কালিয়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে রফিকুল ইসলাম ২৪১ ভোট, খান শহিদুল রহমান ২৩৭ ভোট, তাজুল ইসলাম ২৩৪ ভোট মো তারিকুল ইসলাম ২৩৩ ভোট পেয়ে সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সানজিদা আক্তার রোপা, ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ নিরুপা বেগম পেয়েছেন ২৩৭ ভোট।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কালিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার এম এম শারাফাত হোসেন।




