slider

বাউফল কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি রিয়াজ, সম্পাদক ফিরোজ

মোঃ দুলাল হোসেন (বাউফল): পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘বাউফল কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় বাউফল পৌরসভার আওয়ামী লীগ কার্যালয় সম্মেলনের মাধ্যমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট্ সমিতির দুই বছর মেয়াদী বাউফল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি হিসেবে এ এফ এম রিয়াজ ও সাধারণত সম্পাদক হিসেবে মোঃ ফিরোজকে দায়িত্ব দিয়ে কমিটি করা হয়েছে। শাহানুর বিশ্বাস টিপু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশতিয়াক উদ্দিন আহমেদ রাহাত,সভাপতি কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতি পটুয়াখালী জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজী শহিদুল ইসলাম শাহীন সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা শাখা।
উক্ত কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক পৃথক ভাবে বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল‍্য আমরা ঔষধ বিক্রি করব এবং কোন রকম নকল ঔষধ বিক্রি করার কোন খোঁজ পেলে ঐ নকল ঔষধ বিক্রিতার বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নিতে প্রশাসনকে সাহায্য করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button