slider

বাউফলে শীতবস্ত্র বিতরণ করলেন আসম ফিরোজ এমপি

মো.দুলাল হোসেন (বাউফল): পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের
উদ্বোধণ করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি।
শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিচুর রহমান, বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, যুবলীগ নেতা মামুন খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপজেলার ১৫টি ইউনিয়নের ২ সহাস্রাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button