বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মো.দুলাল হোসেন(বাউফল): পটুয়াখালী বাউফলে প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে উপজেলার নাজিরপুর ইউনিয়নে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজের আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ধানদী কামিল মাদ্রাসার মাঠে ধর্মপ্রাণ মুসলমান এই নামাজ আদায় করেন। এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় স্থানীয় কেশবপুরের ভরিপাশা গ্রামের মাওলানা আব্দুল হাই ঐ নামাজের ইমামের দায়িত্ব পালন করেন এবং মহান আল্লাহ্’র কাছে বৃষ্টির জন্য কান্নাজড়িত কন্ঠে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। ডিজিটাল ডিভাইসে আজ বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলের প্রাণীকুল। প্রচন্ড তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। ডায়রিয়াসহ উচ্চতাপমাত্রা জনিত রোগবালাইয়ে আক্রান্তের খবর মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এদিকে অসাধু ওষুধ ব্যাবাসায়িদের খপ্পরে কলেরা স্যালাইনের সংকট ও দামবৃদ্ধির অভিযোগ করেছেন ভূক্তভোগি কয়েকজন।
তাই ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস একমাত্র মহান আল্লাহ্ এই তাপদাহ দূর করে বারিবর্ষণ করবেন এমনাই প্রত্যাশা নিয়ে রবের সাহায্য চেয়েছেন তারা।




