
মো.দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্র হিযবুল্লাহর ২০২৬ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সম্মলনে হাফেজ মাওলানা নুরুজ্জামানকে সভাপতি ও হাফেজ মাওলানা তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
বাংলাদেশ ছাত্র হিযুবল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা মুফতি আক্কাস এ কমিটি ঘোষনা দেন।
সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, বাংলাদেশের জামায়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও বাউফল উপজেলা জামায়াতে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাজাহান।
আয়োজিত সম্মেলনে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




