
সাহসিকতার পথে পা বাড়িয়েছে আরো তিন নারী। যারা ২৫টি দেশ পেরিয়ে ভারতের বারাণসী থেকে লন্ডন যাচ্ছেন। ‘বাইকিং কুইনস’ গ্রুপের এই তিন সদসের পরিকল্পনা তারা বাইক চালিয়েই লন্ডন পাড়ি দেবেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বাইকে দূরদেশে পারি জমানো তিন নারীর মধ্যে এই দলের নেতৃত্ব দিচ্ছেন সারিকা মেহেতা। তিনি পেশায় মনোবিদ হলেও তার শখ পর্বতারোহণ আর বাইক নিয়ে ঘুরে বেড়ানো।
এই গ্রুপের আরো দুই নারী হচ্ছেন জিনাল সাহা ও রুতালি সাহা। ওই তিন নারী এবার পরিকল্পনা করেছেন বাইকে করেই লন্ডনে পৌঁছে যাবেন। বাইকিং কুইনসকে এর জন্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই তিন মহাদেশের ২৫টি দেশ পাড়ি দিতে হবে।
পার হবেন নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, জার্মানি, অস্ট্রিয়া, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন এবং মরক্কো। এই সফরে বাইকিং কুইনের তিন সদস্য কেটিএম ৩৯০ মডেলের বাইক ব্যবহার করবেন।
আগামী ৫ জুন বারাণসী থেকে এই যাত্রার ফ্ল্যাগ অফ করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।




