slider

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) কে সামনে রেখে ৩ এপ্রিল শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কনফারেন্স হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব,সাহেলা আক্তার জেলা প্রশাসক শেরপুর।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, স্হানীয় সরকার উপপরিচালক তোফায়েল আহমেদ, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃমো ফজলুল হক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিচেল,নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ,শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দও।

এর আগে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন এবারের নববর্ষ অতীতের চেয়ে ভিন্ন ভাবে শেরপুর বাসী যেন উদযাপন করতে পারে। সেজন্য রঙিন রূপে সাজিয়ে তুলতে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ভিন্নধর্মী মেলা আয়োজন থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button