অপরাধশিরোনাম

বাংলামোটরে করোনার কিট ও চিকিৎসা সরঞ্জাম মজুদের অভিযোগে ৪ জন আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাসের টেস্টিং কিটসহ বিপুল সংখ্যক চিকিৎসা উপকরণ মজুদের অভিযোগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চার জনকে আটক করেছে।
ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস, এম, শামীম জানান, গতকাল সন্ধ্যার পর মগবাজার মোড়ে তার টিমসহ ডিউটি করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে অভিযোগ করেন বাংলামোটরের এক ব্যবসায়ী ২০টি মাস্কের দাম ৩০ হাজার টাকা রেখেছেন যদিও মাস্কগুলোর প্রকৃত মূল্য ৩,৬০০ টাকা।
অভিযোগ শুনে বাংলা মোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি কর্পোরেশনে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ।
তিনি বলেন, ‘সেসময় দোকান তল্লাশি করে করোনা টেস্টিং কিট পাওয়া যায় যা বেসরকারিভাবে পাওয়ার কথা নয়।’
আটককৃতদের কাছ থেকে ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯,০৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন-৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১,৪৪০টি শু-কাভার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘টেস্টিং কিট, পিপিই ও মাস্কের অভাবে ভাইরাসের চিকিৎসা সেবাদান যখন ব্যহত হচ্ছে তখন আটককৃতরা অধিক মুনাফার লোভে অতি প্রয়োজনীয় এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে রেখেছেন।’
এ বিষয়ে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button