slider
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। সভাপতি হয়েছেন ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মধু। শনিবার ঢাকা আগারগাও এলজিইডি হল রুমে সংগঠনের সাধারন সভায় এ সিদ্ধান্ত নেন সারা দেশের নির্বাচিত কাউন্সিলরগন। এ সময় সভাপতি ও সাধারন সম্পাদক মিলে আগামীতে সারা দেশের মধ্যে থেকে ১০১ জন কাউন্সিলর নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হয়। নাটোর পৌরসভার জাহিদ বৃহত্তর সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাটোর-২ সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ম্যাবের নেতৃবৃন্দ, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি সহ নাটোরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার সূধীজন।




