slider

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা ২০২২ এর আজ ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শুক্রবার সকাল ১০ টায় মাধবপুর উপজেলার ৩ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সারাদেশের ন্যায় ২৬ শনিবার ২য় দিনের পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের উপর ৫০ নম্বর করে দুই বিষয়ে ৩ ঘন্টা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ যে গত ১ম দিনের পরীক্ষায় গণিত বিষয়ের উপর ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করে জানা যায় উপজেলার ৪০টি কিন্ডারগার্টেন এর শ্রেণি নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮০৮ জন, মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ৫৫৬ জন, ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা নোয়াপাড়ায় ৪৭১ জন ৩ কেন্দ্রে মোট ১৮৩৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। 
উল্লেখ্য আজ ২য় দিনের শেষদিন বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বাংলাদেশ কিন্ডারগার্টেন মাধবপুর উপজেলা শাখার পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সাইফুল হক মির্জা, উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো: মিজানুর রহমান মিজান। 
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button