বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল- রংপুরে স্পিকার শিরিন শারমিন

রংপুর ব্যুরোঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির পথ দেখিয়েছেন তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই বাংলাদেশ আজ সমগ্র বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়িয়েছে আজকের বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল এসব কথা বলেছেন, জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী। রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শানেরহাট ইউনিয়নবাসীর মাঝে সেলাইমেশিন, হুইলচেয়ার, স্প্রেমেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ।
আজ দুপুরে উপজেলার শানেরহাট দ্বি-মূখী উচ্চবিদ্যালয় মাঠে মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমানসহ আরো অনেকে ।




