বাংলাদেশে না গেলে আরো বিপদে পড়বে পাকিস্তান: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: দিন আগে নিশ্চিত করে রাখা সিরিজ খেলতে বাংলাদেশে না আসার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে না জানালেও স্থানীয় মিডিয়ায় এ কথা বলেছেন বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। কিন্তু দলটির সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, পাকিস্তান যদি বাংলাদেশ সফরে না যায়, তাহলে আরো বিপদে পড়বে।
সূচি অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির পর, জুলাই মাসে বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু আইসিসির সর্বশেষ সভার পর শাহরিয়ার খান স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন যে, বাংলাদেশ যদি অন্তত দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান না যায়, তবে বাংলাদেশ সফরে আসবে না তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের এ কথায় বিস্ময় প্রকাশ করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পূর্বানির্ধারিত সফর পাকিস্তান কিভাবে এমন করে না করে দিতে পারে! এটা বিস্ময়কর। তবে তারা এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সফর না করার বিষয়ে কিছু বলেনি। তারা যদি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করবো।’
এ দিকে বিষয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তানের উচিত বাংলাদেশ সফরে যাওয়া। যদি তারা না যায়, তবে বিপদ আরো বেড়ে যাবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের উচিত বাংলাদেশ সফরে যাওয়া।’
এ সময় তিনি আরো বলেন যে, বাংলাদেশ যদি জাতীয় দল না পাঠিয়ে হাই পারফর্ম্যান্স ইউনিটকে পাকিস্তান সফরে সফরে পাঠায়, তবে এটা পাকিস্তানের জন্য লজ্জার ব্যাপার হবে।




