
ইউএস-বাংলা এয়ারলাইন্স দুর্ঘটনায় বিমানে থাকা ৩৬ জন বাংলাদেশীর মধ্যে বেঁচে আছেন মাত্র ১০ জন। বাকি ২৬ জনই ইন্তেকাল করেছেন বলে জিএম পিআর কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, জীবিতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাই সঙ্কটজনক।

ইউএস বাংলার অফিসে বা বিমানবন্দরে বিমান আরোহীদের কোনো স্বজন নেই। তবে সকালে ৪৬ জন স্বজনকে নিয়ে নেপাল গেছে বলে ইউএস বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।




