খেলা

বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করাই সবচেয়ে গৌরবের-সাকিব

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে গৌরবের। সব বাংলাদেশিরাই ক্রিকেট ভক্ত এবং ক্রিকেটকে ভালোবাসে। তাই তারা সিপিএলে আমাকে সমর্থন করে।’
সিপিএলে তিন ম্যাচের দুটিতে জিতেছে জ্যামাইকা; অন্যটি হেরেছে সাকিবের দল। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। দুই ইনিংসে করেছেন ৩২ রান।
কেনসিংটন ওভালে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে সোমবার খেলবে জ্যামাইকা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জিতে নিজেদের এগিয়ে রাখতে চান সাকিব।
সাকিবের মতে টি-টোয়েন্টি মানেই চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আরো উন্নতি করতে হবে।
তিনি বলেন, ‘একজন অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট চ্যালেঞ্জ। তবে এই ধরনের চ্যালেঞ্জ আমি ভালোবাসি। অবশ্যই আমি আরো বেশি অবদান রাখতে চাই। তবে এই মুহূর্তে যা হচ্ছে তাতে আমি খুশি। তবে দল হিসেবে বা আমার নিজেরও উন্নতির অনেক সুযোগ রয়েছে।’
সূত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button