
আজ ৫ আগস্ট ২০২৩ শনিবার বিকেল ৩.০০টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি ও ফ্রন্টের আহ্বায়ক কমরেড আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জননেতা মাস্টার এম এ মান্নান-চেয়ারম্যান নয়াগণতান্ত্রিক পার্টি এনজিপি, ফ্রান্স থেকে অনলাইনে উপস্থিত
ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি বাগপা’র চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন (ফারাক্কা মামুন) বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, চলমান এক দফার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপদানের জন্য শ্রমিক, কৃষক, বেকার, পেশাজীবী মজলুম জনতাকে সম্পৃক্ত হতে হবে। সভায় ব্যাংক লুটেরা, ব্যবসায়ী সিন্ডিকেট, দুর্নীতিবাজ আমলা, মন্ত্রী, সাংসদ, ভূমিদস্যুসহ সকল জুলুমবাজদের বিরুদ্ধে জনগণকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে গণঅভ্যুত্থানে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় ভারতীয় আগ্রাসনের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।
বিজ্ঞপ্তি




