প্রবাসশিরোনাম

বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান চলাচলে নিষেধাজ্ঞা

বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। ইতালিগামী বিমানে বাংলাদেশী করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার (০৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ইতালি সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা সকল যাত্রীদের জন্য নতুন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করবে।
এদিকে ইতালি থেকে প্রকাশিত সংবাদমাধ্যম রোমা টুডে জানিয়েছে, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে রোমে যাওয়া ৩৯ জনের শরীরে (গত ২৪ ঘণ্টায় ১২ জন) করোনাভাইরাস পাওয়া গেছে। তাই ঢাকা থেকে দেশটিতে যাওয়া যাত্রীদের নিয়ে ইতালি বিশেষভাবে উদ্বিগ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button