খেলা

বাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেল

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় সম্পর্কে বলতে গিয়ে টাইগারদের সাফল্য সম্পর্কেও মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
ক্রিকেটের সবচেয়ে পরিচিত ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে তিনি বলেছেন, বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখা উচিত নয়। এটা তাদের রেকর্ডে আরেকটি বড় সাফল্য। এই জয় নিশ্চিত করেছে, তারা অবশেষে শীর্ষ দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতামূলক মাত্রায় পৌঁছাতে পেরেছে।
তিনি অবশ্য বাংলাদেশকে রিলাক্স না পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, আহত অস্ট্রেলিয়ান দল বিপজ্জনক প্রতিপক্ষ। তারা হেরে যাওয়ায় তারা নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
তিনি বলেছেন, মিরপর টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ধুঁকে ধুঁকে পরাজিত হওয়াটা অবাক কোনো ব্যাপার ছিল না। বরং কয়েক বছর ধরে তারা যে স্থবির অবস্থার মধ্যে ছিল, তাতে করে এই পরাজয় বিস্ময়কর নয়। তবে তার মতে, একটি ভুল তাদের এই পরাজয় অনিবার্য করে তুলেছিল। সেটা হলো সিরিজের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলা।
তিনি বলেন, এশিয়ান কন্ডিশনে ভালো স্পিন বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়া কোনোকালের ভালো করে না। তার উপর এবারের সফরের আগে বেতনভাতা নিয়ে লম্বা সময় ধরে বোর্ডের সাথে বিরোধ চলছিল। তারপর আবার তারা একটা প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেনি।
তিনি মাঠে পানির অজুহাতে অনুশীলন ম্যাচটি বাতিল করার কথাও উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button