বিবিধশিরোনাম

বাংলাদেশেও মিয়ানমার আর্মি তাড়িয়ে ফিরছে বেগম জানকে

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অত্যাচার থেকে রক্ষা পেতে বাংলাদেশে পালিয়ে এসেছেন বেগম জান। কিন্তু এখনো তিনি বারবার কেঁপে ওঠেন। এই বুঝি এলো মিয়ানমার বাহিনী। তারপরও তিনি স্বস্তিতে আছেন বলে আল জাজিরাকেজানিয়েছেন।
৬৫ বছরের বেগম জান কয়েক দিন আগেই রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে এসেছেন। তিনি তার কষ্টের কথা বলেছেন।
তিনি জানান, আমার জীবন দীর্ঘ দিন ধরেই কষ্টের। ২৫ বছর আগে স্বামী মারা যায়। এর পর থেকে আমি আমার গ্রামের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম। আমার দুই মেয়েই বিবাহিত। ফলে আমার আহার নিজেকেই সংস্থান করতে হয়।
তিনি জানান, এক রাতে গুলি আর বিস্ফোরণের শব্দে জেগে ওঠলাম। শব্দ ছিল প্রচণ্ড। আমি সহ্য করতে পারছিলাম না। ওই ঘটনার পর আমি এখনো ঘুমাতে পারি না। ঘুমাতে গেলেই ওই শব্দ শুনি।
বেগম জান বলেন, সবাই পালাচ্ছিল। তাদের সাথে আমিও পালানোর পথ বেছে নিলাম। আমার তো নিজের বলতে কিছু ছিল না। দু’দিন লেগেছিল বাংলাদেশে আসতে। তবে যাত্রাপথ ছিল কঠিন। একটা লাঠিতে ভর দিয়ে হাঁটতাম। নৌকায় করে যখন নদী পাড় হচ্ছিলাম, তখনো দেখি, বমি বাহিনীর জাহার টহল দিচ্ছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আজই বুঝি শেষ দিন।
এমনকি এই বাংলাদেশে এসেও মনে হচ্ছে, মিয়ানমার মিলিটারি বুঝি ধেয়ে আসছে। তবে আমি এখন অনেক সুখী।
তিনি বলেন, অনেকে আমাদের সাহায্য করছে। আমি আশা করছি, বিশ্ব আমাদের কথা শুনবে। আমাদের কোনো ভবিষ্যত নেই, আমাদের জীবন আশাহীন।
সুত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button