slider

বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার

নাটোর প্রতিনিধি : নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনর নের্তৃত্বে আগামী দিনে বাংলাদেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। আজকের এই দক্ষ মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সকল ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আমরা চাঁদাবাজি বন্ধ করেছি। ভবিষ্যতেও এই জনপদকে শান্ত রাখতে চাঁদাবাজদের কালো হাত ভেঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছি। রবিবার দুপুরে নাটোরের লালপুরের গোপালপুর ডিগ্রী পাস অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উন্নত দেশের অন্যতম উপাদন হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমার নির্বাচনী এলাকায় ১৩০ কি.মি পাকা রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করাসহ ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধীরা বারবার দেশের গণতন্ত্রকে বিপন্ন, উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতা ও দক্ষ নের্তৃত্বের কারণে বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী মেখ হাসিনার নের্তৃত্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, মেট্রোরেল, সমুদ্রসীমা জয়, বঙ্গবন্ধু টানেল নির্মানসহ অভূতপূর্ণ স্থাপনা, অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। তার নের্তৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। লন্ডনে বসে যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সেই সকল অপশক্তি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ বাবুল আকতারসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button