বিনোদন

বলিউডে পা রাখছেন শাহরুখকন্যা, ফাঁস করলেন বন্ধু

যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজ থেকে সম্প্রতি স্নাতক পাস করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান। অনেক দিন ধরেই গুঞ্জন, অভিনয়ে আসতে চলেছেন এ তারকাসন্তান। তবে এবার সত্যিটা ফাঁস করলেন ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে।
বলিউডে পা রাখতে চলেছেন সুহানা, এমন তথ্যই ফাঁস করেছেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। কিছুদিন আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে অনন্যা নিজেও অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছেন।
অনন্যা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার পথেই হাঁটবেন মেয়ে। কবে, সেটাও জানিয়েছেন অনন্যা।
ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেছেন, ‘সুহানা যেদিন চাইবে, সেদিনই বলিউড তাঁর জন্য দরজা খুলে দেবে। তবে এ মুহূর্তে সুহানা ফিল্ম স্কুলে যাচ্ছে। এরপর আরো পড়তে নিউইয়র্কে যাবে। তাই এখনই অভিনয়ে আসছে না সুহানা। পড়াশোনা শেষ হলে পরে বলিউডে দেখা যাবে। তবে ও সত্যিই খুব ভালো অভিনয় করে।’
বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button