sliderস্থানিয়

বর্নাঢ্য আয়োজনে হরিরামপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শ্রদ্ধাঞ্জলি-পুষ্প অর্পণ এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫.৫৪ মিনিটে সকল শহীদদের স্মরণে প্রথমে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করা হয়। পরবর্তীতে বেলা ৯ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম এর সঞ্চালনা উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা-মোঃ শাহিনুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,হরিরামপুর ফায়ার ও সিভিল ডিফেন্স অফিসার মোঃ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হক প্রমূখ।

এছাড়াও উপজেলার সকল দপ্তর সহ প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়।

সর্বশেষ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গলে দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button