বরুড়ায় কোরাআন শরীফ বিতরণ

পতাকা ডেস্ক : আজ ০২/০৩/২০২৩ তারিখে এক প্রবাসী সহযোদ্ধা ভাইয়ের সহযোগিতা বাংলাদেশ পাবলিক টিভি আয়োজনে কুমিল্লার বরুড়ায় ভবানী পুর ইউনিয়নে, বাতাইছড়ি নতুন বাজারে, সুজাত নগর আরাবিয়া দারুল সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানা। প্রায় ৪শত কোরাআন শরীফ বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালা সাংবাদিক মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল ও প্রবাসী সহযোদ্ধা উদ্যোগে ।
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিন, তিনি আরও বলেন এই সাংবাদিক একজন দান বীর এবং দিনদার সহজসরল মানুষ ।
আজ আমাদের সুজাত নগর দারুল সুন্নাহ্ মাদ্রাসায় তার প্রবাসী বন্ধু সহযোদ্ধাদের সহযোগিতায় কোরানে হাফেজ ও এতিমদেরকে কোরান শরীফ উপহার হিসাবে দেওয়াতে আজ আমি মুগ্ধ ও আনন্দিত।
পরিশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আল্লাহ যেন বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলকে যেন নেক হায়াত দান করেন এবং দ্বীনি কাজের খেদমত করার সুযোগ দান করেন।
এসময় বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল বলেন, আমি দ্বীনি কাজের জন্য দেশ ও প্রবাসী আমার সহযোদ্ধা বন্ধুদের থেকে সহযোগিতা এনে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য প্রচেষ্ট করছি।
এইভাবে আমি সহযোগিতা করে যেতে চাই, যদি দেশ ও প্রবাসী সহযোদ্ধা গন আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে এই মহতী কাজ অব্যাহত থাকবে বলে জানান।


