শিরোনাম

বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে বরিশাল বিভাগের ছয় জেলায় সর্বশেষ তথ্যানুযায়ী চার হাজার ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে এক হাজার ৫০৪ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়েছেন। ছয় জেলায় মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রের পাওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার ৪২ জন রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও বিভাগের বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ছয়জন, বরগুনায় পাঁচজন ও ভোলায় পাঁচজনসহ মোট ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৯৮ জন, পটুয়াখালীতে ৬৭৫ জন, ভোলায় ৩৮৮ জন, পিরোজপুরে ৩৮৯ জন, বরগুনায় ৩৮৩ জন ও ঝালকাঠিতে ৩২৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এরমধ্যে বিভাগের ছয় জেলায় ১ হাজার ৫০৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদেরকে ইতোমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button