slider

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাহতাবুর রহমান,বরগুনা : বরগুনা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৪ এপ্রিল শুক্রবার। আইনজীবী সমিতির হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৪৩০ বঙ্গাব্দের এক বছরের জন্য অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর সভাপতি ও অ্যাডভোকেট মো: আতিকুল হক আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান বাবুল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বরগুনা জেলা আইনজীবী সমিতির ২৬৭ জন ভোটারের মধ্য ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর ভোট পেয়েছেন ১৬১টি এবং তার নিকটতম অ্যাডভোকেট আবদুর রহমান নান্টু পেয়েছেন ৯৬ ভোট। অন্যান্য পদ গুলো হলো সহ-সভাপতি মো: মিজানুর রহমান মজনু, মো: মশিউর রহমান, মো: মহসিন, সাধারণ সম্পাদক মো: আতিকুল হক আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, নাগির্জ সুলতানা লাকি, মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক মো: কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইসমাইল হোসেন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা, সদস্য ইমরান হোসেন,সাইফুল ইসলাম ওয়াসিম ও রুহুল ইসলাম হাওলাদার।

প্রধান নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা সুষ্ঠভাবে সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। তিনি আরও বলেন আমাদের কমিশনকে কার্যকরী কমিটি সার্বক্ষনিক সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button