বরগুনায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাবুর রহমান, বরগুনা : বরগুনা জেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২০২৩ সালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বেলা দুইটাই হোটেল সি ভিউতে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিরুদ্দিনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, প্রধান বক্তা হিসেবে ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। আমতলী উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম টারজান (আহব্বায়ক) ও মোঃ মেহেদি হাসান রিজন হাওলাদার (সদস্য সচিব) এবং রাজ আহসান মুসা (পৌর আহব্বায়ক) ও মোঃ শাহিন আকন (পৌর সদস্য সচিব), বামনা উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান দিনার তালুকদার (আহব্বায়ক) ও মোঃ ইসমাইল হোসেন শামীম (সদস্য সচিব), তালতলী উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ইসহাক আকন সবুজ (আহবায়ক) ও মোঃ আসলাম আকন (সদস্য সচিব), পাথরঘাটা উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন (আহব্বায়ক) ও গোলাম মোর্শেদ রাহাত (সদস্য সচিব) এবং তরিকুল ইসলাম বাবুল (পৌর আহবায়ক) ও রেজাউল করিম আব্বাস (পৌর সদস্য সচিব)। এছাড়াও বরগুনা জেলার নেতৃবৃন্দ ও ছয়টি উপজেলা এবং দুইটি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে ক্রোক ব্রিজ হতে হোটেল সি ডিউ পর্যন্ত বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদার নেতৃত্বে বৃহৎ একটি মিছিল ও আমতলী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজ আহসান মুসার নেতৃত্বে অপর আরেকটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে হোটেল সি ভিউতে প্রবেশ করে। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দদের খন্ড খন্ড মিছিল সি ভিউতে প্রবেশ করে।
মতবিনিয় সভায় প্রতিটি উপজেলা ও দুইটি পৌরসভার আহব্বায়ক ও সদস্য সচিব থেকে একজন বক্তব্য রাখেন। আমতলী উপজেলার আহব্বায়ক তরিকুল ইসলাম টারজান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমতলী উপজেলা আহব্বায়ক কমিটি গঠন করার পরে তা আবার স্থগিত করা হলো, দীর্ঘদিন স্থগিত থাকার পরে তা আবার পুনর্বহল করা হলো, তাহলে কেন আপনারা কমিটি দিলেন আবার তা স্থগিত করলেন এবং পুনরায় পুনর্বহাল করলেন কিছুই জানিনা। আমতলী ইউনিয়ন কমিটি দেয়ার পরে তাও স্থগিত করা হল। আমার এবং আমার নেতাকর্মীদের অপরাধ কি আমরা জানতে চাই।
তালতলী উপজেলার আহবায়ক ইসহাক আকন সবুজ বলেন তালতলীর সকল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে এই কথা শুনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান তার প্রশংসা করেন। এছাড়াও জেলার নেতৃবৃন্দ সহ অন্যান্য উপজেলার আহব্বায়ক ও সদস্য সচিব বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত। বরগুনা জেলায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা উপলক্ষে নেতাকর্মীদের এমন বাঁধভাঙ্গা জোয়ারে আমি অভিভূত। সামনের দিনে গণতান্ত্রিক লড়াইয়ে ও মানুষের অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা আজ উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলছি সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।




