বিনোদন

‘বয়ফ্রেন্ড আমার গায়ে হাত তুলতো’

ছোটপর্দার জনপ্রিয় মুখ টিনা দত্ত। কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‌‘উত্তরণ’ নাটকের মাধ্যমে বেশ খ্যাতি পান বাঙালি এই অভিনেত্রী। সেই সিরিয়ালে গৃহবধূ ‘ইচ্ছা’র সুখ-দুঃখের শামিল হয়েছিল দর্শকরাও। বাংলা টেলিভিশন এবং ছবিতে কাজ করতে করতেই হিন্দি টেলিভিশনে বড় ব্রেক পান টিনা।
সম্প্রতি ‘ডায়ান’ নামক এক সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিনা দত্ত।
পাঁচ বছরের সম্পর্ক ছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে। হঠাৎ চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে যে তিনিই নাকি ব্রেকআপ করে দিয়েছেন। এই বিষয়ে অতিরিক্ত গুঞ্জন ছড়াতেই টিনা নিজের ব্যক্তিগত জীবন মেলে ধরলেন সকলের সামনে।
সাক্ষাৎকারে তিনি জানান, তার বয়ফ্রেন্ড ইন্ডাস্ট্রির কেউ নয় এবং তিনিও ইন্ডাস্ট্রির কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতে চান না এবং বিয়েও করতে চান না। কিন্তু তার এই প্রেমিক নাকি তার গায়ে হাত তুলতেন।
টিনার বন্ধুদের সামনেও বহুবার তার গায়ে হাত তুলেছেন। নানা রকম খারাপ কথা বলে অপমানও করতেন টিনাকে। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করার পরই ব্রেকআপের সিদ্ধান্ত নেন টিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button