আন্তর্জাতিক সংবাদ

বন্যায় ও পাহাড়ধসে ভিয়েতনামে ৬০ জনের মৃত্যু

অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ও পাহাড় ধসে ভিয়েতনামের উত্তর এবং মধ্য এলাকায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে।
নিখোঁজ রয়েছে ৩৭ জন ও আহত হয়েছে ৩১ জন।
দেশটির দুর্যোগ মোকাবেলা বিষয়ক কেন্দ্রীয় দপ্তর এই খবর দিয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
নিহতদের মধ্যে ২০ জন উত্তর এলাকার প্রদেশ হুয়া বিনে প্রদেশের, ১৫ জন মধ্য এলাকা থান হুয়া প্রদেশ ও ৯ জন কেন্দ্রীয় প্রদেশ নেগি আন এলাকার বাসিন্দা।
পাহাড় ধসে ও বন্যায় দেশটির ৪০ হাজার ২শত বাড়ি-ঘর ক্ষতি । বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button