শিক্ষা

বন্যাকবলিত এলাকার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়ার নির্দেশ

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। যথাসময়ে সিলেবাস শেষ শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশ দেয়া হয়েছে। দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় ৫ হাজার স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ হয়ে যায়। তলিয়ে যাওয়া ছাড়াও দুর্গতদের আশ্রয় দেয়ার জন্য বন্ধ রাখা হয় অনেক প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। বন্যাকবলিত এলাকায় শিক্ষার্থীদের বইপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বন্যায় দেশের বিভিন্ন জেলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়েছে এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সব ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে সিলেবাস শেষ করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনে পাঠদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রদানকে নির্দেশ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে বলা হয়েছে।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান বলেন, বন্যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শিক্ষার্থীরা বার্ষিক সিলেবাস থেকে অনেক পিছিয়ে পড়েছে। এসব বিষয় আমলে নিয়ে ছুটির দিনেও ক্লাস চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button