জাতীয়শিরোনাম

বন্ড সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ২ সাংবাদিক

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর রিপোর্টিং টিমের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালালকে বেধড়ক মারধর করা হয়।
সংবাদ সংগ্রহের সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরান ঢাকার নয়াবাজারে তাদের ওপর এ হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর করে।
পরে গুরুতর আহত রিপোর্টার ও ক্যামেরাপারসনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে নয়াবাজারে অবৈধ বন্ড কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ। ওই সময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিমও যোগ দেয়।
অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা।
বন্ড সিন্ডিকেটের মূল হোতা আবুল হোসেনের বিরুদ্ধে নিউজ টোয়েন্টিফোরে রিপোর্ট প্রকাশ হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান।
এ জন্য আবুল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী আগে থেকেই সাংবাদিকদের ওপর ক্ষেপে ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button