Uncategorized

বদলগাছীর ইউএনও বৃদ্ধকে দোকান করে দিলেন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বেতনের টাকা দিয়ে বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মুদি দোকান করে কর্মসংস্থান সৃষ্টি করলেন ইউএনও মো. আবু তাহির। গতকাল (মঙ্গলবার) দুপুরে প্রায় আট হাজার টাকার মালামাল কিনে ওই বৃদ্ধের দোকান সাজিয়ে দেয়া হয়।
ইউএনওর এমন ব্যক্তিক্রম ও মহৎ উদ্যোগেকে প্রশংসা করছেন এলাকাবাসী। নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ মোসলেম উদ্দিন। এক সময় গাছের ব্যবসা করে সংসার চালাতেন।
হার্টের অসুস্থতায় তিনি গাছের ব্যবসা বাদ দিয়ে গত ১৬ বছর আগে বাড়িতে দোকান দেন। দোকানের উপর তার চার সদস্যের সংসার চলত। কিন্তু বাড়ি থেকে কিছু দূরে আধাইপুর ইউনিয়ন পরিষদের পাশে বাজার গড়ে উঠায় তার বেঁচাকেনায় ভাটা পড়ে। এতে প্রায় বন্ধ হয়ে যায় দোকান। ফলে তার জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়ে।
গত কয়েকদিন আগে ওই বাজারের পাশে একটি ছোট টিনের ঘর দিয়ে চায়ের দোকান শুরু করার প্রস্তুতি নেয়া হলে স্থানীয় কয়েকজন বাঁধা প্রদান করে এবং দোকান ঘরটি ভেঁঙ্গে সরিয়ে দেয়। বৃদ্ধ গত ২৮ জুন ইউএনও’কে বিষয়টি জানালে ইউএনও তাকে একটি দোকান তৈরী করে দিতে আশ্বস্থ করেন। গতকাল (মঙ্গলবার) দুপুরে হঠাৎ করে ইউএনও মুদির দোকানের মালামাল নিয়ে গিয়ে বৃদ্ধের দোকান সাজিয়ে দেন। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ মোসলেম উদ্দিন।
ইউএনও জানান, গত কয়েকদিন আগে বৃদ্ধ মোসলেম উদ্দিন অফিসে গিয়ে তার অসহায়ত্বের কথা জানালে তাকে কর্মসংস্থানের আশ্বস্থ করেন এ কর্মকর্তা। এরপর নিজ বেতনের কিছু টাকা দিয়ে মুদি দোকানের ব্যবস্থা করে দেন তিনি।
স্থানীয়রা জানান, এলাকায় অনেকের ভিক্ষাবৃত্তি করে জীবন চলে। সমাজের বিত্তবানরা যদি এসব অসহায়দের সহযোগীতা করেন তাহলে কর্মসংস্থান হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button