Uncategorized

বদরগঞ্জে ১৭ জুয়াড়ি আটক

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ১৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত একটার দিকে রংপুরের অতিরিক্তি পুলিশ সুপার মারুফ হোসেন ও বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে পৌরশহরের মুন্সিপাড়া এলাকার ড্রাইভার হেলপার শ্রমিক সমবায় সমিতির স্থানীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রতন রায়, সঞ্জয় কুমার মহন্ত, ফারুক খান, জাহিদুল ইসলাম, রাকিব হাসান, কবিরুজ্জামান, মেহেদী হাসান, হেলাল হাসান, এনামুল হক, মোহসীন আলী, খায়রুল হক, এহসান আলী, মোজাম্মেল হক, নৃপেন চন্দ্র রায়, তুষার মহন্ত, পরমেশ্বর চন্দ্র রায় এবংনাজমুল হুদা।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, আটককৃতরা জুয়ার বোর্ডে খেলারত অবস্থায় ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button