Uncategorized
বদরগঞ্জে সংসদ সদস্য ডিউক চৌধুরীর ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী দুঃস্থ, অসহায় ও মসজিদ-মন্দীরে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করেছেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তিনি ওই অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সহকারী কমিশনার(ভ‚মি) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বাবুল চন্দ্র রায়, কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান প্রমুখ। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে দু’লাখ ৫০ হাজার টাকা ও ২০টি মসজিদ-মন্দীরে তিন লাখ পাঁচ হাজার টাকা বিতরণ করা হয়।




