Uncategorized
বদরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ ঘন্টা পর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নির্মল চন্দ্র রায়(৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরিরা।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বদরগঞ্জ-পার্বতীপুর রোডের করতোয়া ব্রিজের কাছে মাছ ধরতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে দমকল বাহিনীকে খবর দেয়া হলে সকাল সাড়ে ৯ টায় তাকে উদ্ধারে কাজ শুরু হয়। বিকেল সাড়ে চারটায় করতোয়া ব্রিজের কাছ থেকে নির্মলের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরিরা।
উদ্ধার কাজে অংশ নেন দমকল বাহিনীর বদরগঞ্জ ও রংপুরের দু’টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন দমকল বাহিনীর বদরগঞ্জ স্টেশন অফিসার গোলজার হোসেন। মৃত নির্মল রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর এলাকার নামাপাড়ার কেশব চন্দ্র রায়ের ছেলে।




