Uncategorized

বদরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধারের পর হত্যা মামলা দায়ের

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে গৃহবধূ রওশন আরা(৫০) এর মরদেহ উদ্ধারের পর মামলা দায়ের হয়েছে। ছেলে রায়হান আলী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। তবে মামলায় কাউকে আসামী করা হয়নি। বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী জানান- ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মর্গে পাঠানো হয়েছে।
রোববার সকালে বদরগঞ্জ-পার্বতীপুরের রোডের পাশে ফাটকের ডাঙ্গা এলাকার একটি আমনক্ষেত থেকে রওশন আরার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রওশন আরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বড়চণ্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। মামলায় বলা হয়েছে- বৃহস্পতিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে রওশন আরার সাথে স্বামী সিরাজুল ইসলামের ঝগড়া হয়। এতে অভিমান করে বাড়ি ছাড়েন রওশন আরা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-¯^জনদের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় রোববার সকালে খবর আসে ওই স্থানে রওশন আরার মরদেহ পড়ে আছে। মরদেহের গলায় শাড়ির আঁচল পেঁচানো ছিল। তাছাড়া গলায় আঘাতের চিহ্নসহ নাকে এবং কানে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে- অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যেই ওই স্থানে ফেলে দেয়।
বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী জানান- ইতোমধ্যে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মর্গে পাঠানো হয়েছে। এর পাশাপাশি নিহতের প্রকৃত কারণ জানতে ও কারা জড়িত থাকতে পারে তা’ জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button