বিবিধশিরোনাম

বটলনোজ ডলফিনের সঙ্গে সাঁতারে নিষেধাজ্ঞা

বটলনোজ (বোতলনাক) ডলফিনের সঙ্গে সাঁতার কাটায় নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। পর্যটকরা প্রায়ই এই প্রাণিটির সাথে সাঁতার কাটেন। এতে প্রাণীটির ওপর খারাপ প্রভাব পড়ে বলেই এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
নতুন এক গবেষণায় দেখা গেছে, লোকজন ডলফিনকে খুব বেশি ভালোবাসে। রক্ষণ ও তত্ত্বাবধান অধিদপ্তর বলছে, মানুষের সংস্পর্শ ডলফিনের বিশ্রাম ও খাদ্যে মারাত্মক খারাপ প্রভাব ফেলে। -খবর বিবিসির
দেশটির উত্তরে উপসাগরীয় দ্বীপপুঞ্জে বোতলনাক ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে পারেন পর্যটকরা। কিন্তু ১৯৯৯ সালের পর থেকে সেখানে ডলফিনের আসা-যাওয়া ৬৬ শতাংশ কমে গেছে। আর এখন কেবল ১৯টি নিয়মিতভাবে ফিরে আসে উপসাগরটিতে।
যে কারণে তাদের সঙ্গে সাঁতার কাটায় নিষেধ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এই উপসাগরে ডলফিন শাবকের মৃত্যুহার এখন ৭৫ শতাংশ। যেটা বিশ্বের সর্বাধিক।
চলতি বছরের জুলাই থেকে নতুন এই আইন কার্যকর করা হয়েছে। ডলফিনের সঙ্গে সাঁতার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় ট্যুর অপারেটররা কেবল সকালে কিংবা বিকেলে লোকজনকে এখানে নিয়ে আসতে পারবে। এতে মানুষের সংস্পর্শহীন একটা বড় সময় পাবে ডলফিনরা।
প্রাণীটি সুরক্ষায় আগে থেকেই সেখানে কিছু বিধিনিষেধ থাকলেও গবেষকরা বলছেন, সেগুলো যথেষ্ট বলে মনে হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button