আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

একদিনে পরপর দুইটি প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।
বিবিসি জানায়, সোমবার জাপান সাগরের পূর্ব উপকূলে এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। টানা ১৮ মাস পর গত মে মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে দেশটি। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাতে থাকেন কিম জং উন।
করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বাতিলের কয়েক দিন পরই নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
এর আগে মে থেকে আগস্ট পর্যন্ত টানা সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। এর পরেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয়। অক্টোবর ও নভেম্বরেও একসঙ্গে দুইটি করে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
নভেম্বরের শুরুতে একাধিক রকেট নিক্ষেপ করার বৃহৎ আকারের শক্তিশালী লাঞ্চারও পরীক্ষা চালায় কিমের দেশটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালানো হয় স্যাটেলাইট কেন্দ্রে ‘খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা’। সেই পরীক্ষার ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও সমৃদ্ধ হয়েছে বলে দাবি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button